
শুভাবরি – বিগত পর্যায় গুলিতে আমরা আপনাদের সামনে সপ্তদশ লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গে ছয়টি পর্যায়ে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল ইলেকশান ওয়াচ এবং এ ডি আর এর রিপোর্ট আপনাদের জানিয়েছি।
এই পর্যায়ে আমরা জানাবো সপ্তম তথা শেষ পর্যায়ে যে ৯ টি কেন্দ্রে আগামী ১৯ মে ২০১৯ এ যে নির্বাচন হচ্ছে সেখানকার প্রার্থীদের জমা দেওয়া হলফনামার ভিত্তিতে তথ্য।

আগামী ১৯ মে ২০১৯ পশ্চিমবঙ্গের ৯ টি লোকসভা কেন্দ্রে – বারাসাত, বসিরহাট, ডায়মন্ডহারবার, দমদম, যাদবপুর, জয়নগর, কলকাতা দক্ষিন, কলকাতা উত্তর, মথুরাপুর –এ ভোট গ্রহন হবে।
এই পর্যায়ের সর্বমোট ১১১ জন প্রার্থী।
● ১১১ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের (২১%) বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে ১৭ জনের (১৫%) বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
● ১১১ জন প্রার্থীর মধ্যে ৩০ জন ( ২৭%) প্রার্থী কোটিপতি।
● ১১১ জনের মধ্যে মাত্র ৪৬ জন (৪১%) আয়কর রিটার্নের তথ্য দেননি/স্পষ্ট নয় (অথচ কেউ কেউ আয়ের কথা উল্লেখ করেছেন) ।
● মাত্র ২ জন (২%) প্রার্থী প্যানের তথ্য দেননি।
● এই পর্যায়ে ৩৮ জন প্রার্থী তাঁদের দায় বা লাইবেলিটিস এর কথা উল্লেখ করেছেন।
● বয়সের পরিসংখ্যান বলছে : ২৫ থেকে ৫০ বছরের প্রার্থী আছেন ৫৩ জন ( ৪৮%) এবং ৫০ এর বেশী বয়সের প্রার্থীর সংখ্যা ৫৮ জন (৫২%) ।
● এবার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা : ক্লাস ১২ পর্যন্ত লেখাপড়া করেছেন ৪০ জন (৩৬%) প্রার্থী এবং ৭০ জন (৬৩%) প্রার্থী স্নাতক বা স্নাতোকোওর ডিগ্রিধারী, ১ জন অন্যান্য ডিগ্রিধারী প্রার্থী আছেন।
● যেখানে মহিলাদের জন্যে ৩৩% আসন সংরক্ষন রয়েছে সংসদে । সপ্তম দফায় ১১১ জন প্রার্থীদের মধ্যে মাত্র ১৭ জন অর্থাৎ ১৫% মহিলা প্রার্থী ।
ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ –এর রাজ্য সংযোজক উজ্জয়িনী হালিম জানান, নির্বাচনে যদি কোন রকম অসুবিধে হয় তাহলে নির্বাচন কমিশনের cVIGIL এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এর Election Watch Reporter অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কোন তথ্য এবং অভিযোগ জানানো যাবে ।
মোট 10 টি পর্বে এই বিবরনী কেমন লাগল আমাদের জনাতে পারেন।
শুভাবরির জুন সংখ্যায় একসাথে এটি ছাপা হচ্ছে। সংগ্রহ করতে চাইলে মেইল করুন অথবা ফোন করতে পারেন :
shubhabori12@gmail.com
9230408658
