ওয়েব ডেস্ক; ৩ জানুয়ারি: গত ডিসেম্বর, ২০২২-এ দেশে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১,৪৯,৫০৭ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি বাবদ ২৬,৭১১ কোটি এবং এসজিএসটি বাবদ ৩৩,৩৫৭ কোটি টাকা সংগৃহীত হয়েছে। সেস বাবদ আদায় হয়েছে ১১,০০৫ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর মাসের তুলনায় গত বছরের ডিসেম্বরে জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ হারে।
