ওয়েব ডেস্ক; ১২ জানুয়ারি: ফুটবল মানেই কলকাতা, আর ফুটবল মানে ই প্রত্যেকটি বাঙালি সহ ফুটবলপ্রেমী মানুষের উত্তেজনা। তাই সাইনি ইন্টারন্যাশনাল স্কুল এবং একো গ্লোবালস ভেঞ্চারস যৌথ উদ্যোগে শুরু করতে চলেছে তাদের সাইনি ইন্টারন্যাশনাল স্কুল গোল্ডেন বেবি লীগ এর প্রথম সংস্করণ। আগামী ১৩ই জানুয়ারি থেকে ২৫ শে জানুয়ারি পর্যন্ত এই খেলা চলবে।
স্বনামধন্য আটটি স্কুল সারা বাংলা থেকে এখানে যোগ দেবে। অনূর্ধ্ব ৬, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১২ এই তিনটি গ্রুপে খেলা হবে। ডিপিএস জোকা, ফিউচার গ্রুপ স্কুল, সাইনি ইন্টারন্যাশনাল স্কুল, হেরিটেজ স্কুল, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, কিংস্টন মডেল স্কুল, এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল , স্কুল অফ ফুটবল এক্সিলেন্স- এই আটটি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এই গোল্ডেন বেবি লিগ টুর্নামেন্টটি AIFF-এর সাথে অনুমোদিত এবং IFA দ্বারা সমর্থিত। সবগুলো ম্যাচই হবে হাওড়া ও মহেস্তালায় সাইনি ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে।
এই গোল্ডেন বেবি লিগের পিছনে চিন্তাভাবনা হল ৬ -১২ বছর বয়সী বাচ্চাদের কিছু টুর্নামেন্ট গেম এক্সপোজার দেওয়া যাতে তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগানো যায়।
প্রথম সংস্করণ শুরু হওয়ার সাথে সাথে, Saini International School এবং AccoGlobus Ventures সারা বছর সাব-জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র লেভেলে আরও বেশি বেশি লিগ আয়োজন করতে চায়, যার সবকটিই ফুটবলকে শক্তিশালী করতে এবং ভারতকে ফুটবলের শক্তিতে পরিণত করতে অবদান রাখবে।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন : প্রাক্তন ফুটবলার রহিম নবি, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত, ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল, সিইও সাইনী গ্রুপের তপন পাঠনায়ক, ডাইরেক্টর অ্যাকুগ্লোবাস ভেঞ্চারস্ এর ফিদুয়াল হক , প্রাক্তন ফুটবলার এবং অ্যাকুগ্লোবাস ভেঞ্চারের ইন্দ্রানী সরকার প্রমুখ।
