ওয়েব ডেস্ক; ২১ ফেব্রুয়ারি: ১৯ ফেব্রুয়ারী বর্ডার সিকিউরিটি ফোর্সের ৭০ ব্যাটালিয়নের সীমা চৌকি নওয়াদার জোয়ানরা চোরাকারবারীদের প্রচেষ্টা ব্যর্থ করে এবং ৬,১৭,০০০/- টাকা মূল্যের ৩৩ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। চোরাকারবারীরা এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ৭০ ব্যাটালিয়নের সীমা চৌকি নওয়াদার জোয়ানরা এলাকায় কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এবং তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ জানায়। এতে চোরাকারবারীরা সাথে রাখা সামগ্রী ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কর্তব্যরত জোয়ানরা তাদের ধরতে ধাওয়া করে, কিন্তু অন্ধকার এবং ঘন ঝোপের সুযোগ নিয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করার পরে ৩৩ টি মোবাইল ফোন উদ্ধার করে।
জব্দকৃত সামগ্রী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস অফিস কালিয়াচক, জেলা-মালদায় হস্তান্তর করা হয়েছে।
৭০ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ডিং অফিসার জানান, সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি কড়া ভাষায় বলেন, তিনি তার দায়িত্বের এলাকা থেকে চোরাচালান বন্ধে পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
