শুভাবরি ব্যুরো রিপোর্ট; ১ মে: আজ ১মে দিবসকে স্মরণীয় করে রাখার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পরশ। এই দাবদাহে রিক্সাচালক, অটো চালক, বাস চালক ভাইরা, এক গ্লাস ঠান্ডা জলের সন্ধান করে। এমনকি পথচারীরাও অনেক সময় তৃষ্ণা অনুভব করেন, এই কারণে পরশ আজ এই মে দিবসের দিনে তৃষ্ণার্ত শ্রমিকের পাশে দাঁড়াবার জন্য চারটি জায়গায় জল রাখার মাটির কলসী, ঢাকনা, মগ ও সাথে গ্লুকোনডি-র ব্যাবস্থা করেছে।
এই উপলক্ষ্যে আজ পরশের সদস্যরা বিজয়গড় অঞ্চলের চারটি জায়গায় এই ব্যবস্থা করেছে।বিজয়গড়- লেক গার্ডেন্স অটো স্ট্যান্ড, ২৪০ বাস স্ট্যান্ড, পল্লিশ্রী-বিজয়গড় মোড়ের রিক্সা স্ট্যান্ড, গান্ধী কলোনী রিক্সা স্ট্যান্ড।
পরশের পক্ষ থেকে জানানো হয়, “কাজটি করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি, এই জলসত্রের ব্যবস্থা নেবার চাহিদা রয়েছে। তাই আগামী দিনে আমরা আরও কয়েকটি জায়গায় নিশ্চয়ই এর ব্যবস্থা করতে পারবো। পথ চলতে আপনারা যখন এই উদ্যোগ দেখবেন, তখন নিশ্চই পরশের জন্য গর্ব বোধ করবেন। আপনি নিজেও আমাদের এই কর্মসূচীতে অংশীদার হতে পারেন।”
