
বৈশালী দে, শুভাবরি, কলকাতা, ৩০ অগাস্ট :
আজ অধ্যাপক প্রতিনিধিদের স্থানীয় সংগঠন
রাজ্যের আংশিক ও চুক্তিভিত্তিক অধ্যাপকদের প্রতিনিধিদের তরফে আজ কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করেন অধ্যাপকদের সংগঠন ‘BECUTA’ ।
এই সংগঠন গত ১৯ অগাস্ট, ২০১৯ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর তরফে অধ্যাপকদের (UGC নির্ধারিত) নিয়ে যে বিশেষ ঐতিহাসিক ঘোষণা করা হয়েছিল তাকে সন্মান জানানো সহ রাজ্য সরকারকে তাদের কিছু দাবি/অবদারকে তুলে ধরেছিলেন সংবাদ মাধ্যমের কাছে।
গত ১৯ শে আগস্ট ২০১৯ ,হাওড়া প্রশাসনিক বৈঠক থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের আংশিক ও চুক্তিভিত্তিক অধ্যাপকদের জন্য বিশেষ আর্থিক সুবিধার কথা ঘোষনা করেছিলেন। সেই বিবৃতিতে ১০ বছরের ঊর্ধে কর্মরত অধ্যাপকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। যেখানে সবার মোট বেতনের পরিমান ৩০,০০০ টাকা হবে। অর্থাৎ সবার যোগ্যতার (NET/SET/Ph.D) ভিত্তিতে ৪-১০ হাজার টাকার মতো করে বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল।
ড. শুভঙ্কর পাত্র. সম্পাদক, সংগঠনের সদস্যদের তরফে সরকারের এই ঘোষণাকে সম্মান জানিয়ে বলেন, মা-মাটি-মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সরকারের কাছে তাদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করার আবেদন জানান। অধিক অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি ধাপে বেতন বৃদ্ধিরও আবেদন রাখেন।
অধ্যাপকদের প্রতিনিধিদের সংগঠন BICUTA র এই আন্দোলন শুরু হয়েছিল ২০১৭ সাল থেকে।বর্তমানে এর মোট সদস্য সংখ্যা প্রায় ৬০০ জন বলে দাবি করেন সংগঠনের সভাপতি, ড. বিপ্লব মন্ডল।
আজকের এই সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন BECUTA সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. নিলোৎপল জানা, এক্সিকিউটিভ মেম্বার চৈতালী পাল প্রমুখ।
