শুভাবরি ওয়েবডেস্ক,26সেপ্টেম্বর,বৈশালী দে,কলকাতা: এস টি এম ক্যাসেটের উদ্যোগে সম্প্রতি মুক্ত হলো নতুন কিছু গানের এলবাম।

দুই বাংলার মিলনের এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দুদেশের শিল্পী সহ আরো বিশিষ্ট জনেরা। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জামাল হোসেন( বাংলা দেশ হাই কমিশনের পক্ষ থেকে), ডঃ গাজী মিজান,দেবাশিস কুমার,পঙ্কজ দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে ‘ছড়ায় ছড়ায় ইংরেজী গ্রামার’, ‘ছিন্ন পথের ডাইরি’, ‘জিন্দেগী এক সফর’, ‘নানা রঙের গান’, ‘তোমার দেশে যাবো’, ‘কলির কেষ্ট’ মিলিয়ে মোট ১৬ টি গানের এলবাম এক সঙ্গে মুক্ত করা হয়।