
বৈশালী দে, শুভাবরি ওয়েব ডেস্ক ৪ সেপ্টেম্বর, কলকাতা :
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অপেক্ষা মাত্র আর
কয়েকদিন । চারিদিকে উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। কারণ, এবার উমার ঘরে আসার পালা। তারই মাঝে আজ কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল “উমা সম্মান”২০১৯-এর পোস্টার লঞ্চ এর অনুষ্ঠান।
আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ অরুনজ্যোতি ভিক্ষু, সৈয়দ আতিফ শা ,প্রত্যুষ কুমার ঘোষ, তেজস্বী গান্ধী (ফ্যাশন ডিজাইনার), তবলা বাদক মল্লার ঘোষ, আর.জে পামেলা সহ আরো বিশিষ্ঠ জনেরা। এছাড়া উপস্হিত ছিলেন দাদাভাই সংঘ, সুরুচি সংঘ, ত্রিধারা সহ আরো বিভিন্ন পুজো কমিটির সদস্যরা।
গত চার বছর ধরে ‘উমা সম্মান’-এর অনুষ্ঠান অনুষ্ঠিত করা হচ্ছে। অন্যান্য বছরের মতো এই বছরও শেষ্ঠ পুজোটিকে বেছে নেওয়া হবে।
তার আগে বিভিন্ন ধাপে অনুষ্ঠানটি সংঘটিত হবে ।১লা অক্টোবর তৃতীয়ার দিন হবে সেমিফাইনাল এবং চতুর্থীর দিন ফাইনাল। এরপর পঞ্চমীতে পুরুস্কার বিতরণ করে এই অনুষ্ঠান শেষ করা হবে বলে জানানো হয় কমিটির তরফে।
