শুভাবরি ওয়েব ডেস্ক,30 এপ্রিল,কলকাতা: ফের একবার ইন্দ্রপতন। চলে গেলেন ঋষি কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বুধবার রাতেই তাকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। বৃহস্পতিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দাদা রণধীর কাপুর তাঁর মৃত্যু সংবাদ দেন টুইট করে। ঋষি কাপুরের মৃত্যুতে অমিতাভ বচ্চন টুইট করে জানান, ‘ঋষি কাপুর আর নেই।’ বুধবার দিনই মারা গিয়েছেন ইরফান খান। বৃহস্পতিবার চলে গেলেন ঋষি কাপুর। ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।
কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের ছেলে ঋষি কাপুরের চলচ্চিত্রে হাতেখড়ি হয়েছিল মাত্র তিন বছর বয়সে “শ্রী ৪২০” ছবির মধ্যে দিয়ে। “মেরা নাম জোকার”চলচ্চিত্রে অসামান্য অভিনয় ঋষি কাপুর কে পৌঁছে দিয়েছিল আন্তর্জাতিক মঞ্চে।” ববি ” ছবি তার অসামান্য অভিনয় কাপুর বংশের মর্যাদা কে আরও কয়েকগুন বাড়িয়ে দিয়েছিল। অমর আকবর এন্টনি, কুলি, চাঁদনী, দিবানা, কর্জ ছবি গুলিতে তার অসামান্য অভিনয় যতদিন ভারতীয় চলচ্চিত্র জগত অক্ষুণ্ন থাকবে ততদিন ভারতীয় চলচ্চিত্রপ্রেমী মানুষের মনে দাগ কেটে থাকবে। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগত কিছুটা থমকে গেল।