শুভাবরি ওয়েবডেস্ক , 3জুন,কলকাতা: দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭৬৬ জন রোগী সুস্থ হয়েছেন। এর ফলে, সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩০৩। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪৮.৩১ শতাংশ। বর্তমানে দেশে ১ লক্ষ ১ হাজার ৪৯৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। দেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হার দাঁড়িয়েছে ২.৮০ শতাংশ। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৬৮৮টি পরীক্ষাগারে এখনও পর্যন্ত ৪১ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। কেবল গতকালই নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৩৭ হাজারেরও বেশি।

দেশে কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে ৯৫২টি কোভিড হাসপাতাল গড়ে তোলা হয়েছে। এই হাসপাতালগুলিতে ১ লক্ষ ৬৬ হাজারেরও বেশি আইসোলেশন শয্যা, ২১ হাজারেরও বেশি আইসিইউ বেড এবং ৭২ হাজারেরও বেশি অক্সিজেন সাপোর্ট বেড রয়েছে। এছাড়াও, ২ হাজার ৩৯১টি কোভিড স্বাস্থ্য কেন্দ্রে ১ লক্ষ ৩৪ হাজারেরও বেশি আইসলেশন বেড, ১১ হাজারেরও বেশি আইসিইউ বেড এবং ৪৬ হাজারেরও বেশি অক্সিজেন সাপোর্ট বেড রয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল/কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে ১ কোটি ২৫ লক্ষেরও বেশি এন-৯৫ মাস্ক এবং ১ কোটিরও বেশি পিপিই কিট সরবরাহ করেছে।

সূত্র: পি আই বি