
ওয়েবডেস্ক, ২১জুন, কলকাতা:
কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত দেশে ২ লক্ষ ২৭ হাজার ৭৫৫ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯২৫ জন। একইভাবে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৫.৪৯ শতাংশ। বর্তমানে দেশে ১ লক্ষ ৬৯ হাজার ৪৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের তুলনায় আজ ৫৮ হাজার ৩০৫ ছাড়িয়ে গেছে। পরীক্ষাগার ও পরীক্ষাগারগুলির পরিকাঠামোর সম্প্রসারণের লক্ষ্যে নিরন্তর প্রয়াসের অঙ্গ হিসাবে সরকারি পরীক্ষাগারের সংখ্যা বেড়ে হয়েছে ৭২২ এবং বেসরকারি পরীক্ষাগারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯। সবমিলিয়ে দেশে পরীক্ষাগারের মোট সংখ্যা ৯৮১। করোনার নমুনা পরীক্ষার সংখ্যাও দৈনিক বাড়ছে। দেশে গত ২৪ ঘন্টায় ১ লক্ষ ৯০ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৬৮ লক্ষ ৭ হাজার ২২৬।
পি আই বি
