শুভাবরি ওয়েবডেস্ক , ৭জুলাই,২০২০, কলকাতা:

চারিদিকে করোনার আবহে যে যেমন পারছে লুটে নিচ্ছে সাধারণ মানুষকে। মাস্ক, স্যানিটাইজার বিক্রি থেকে আরম্ভ করে চাল, ডাল, এমনকি বাসের রুটেও চলছে লুটমার।

প্রশাসনের নাকের ডগায় চলছে এই বিশৃঙ্খল পরিস্থিতি। যদিও এখানে প্রশাসন একা কিছু করতে পারে না। সাধারণ মানুষও একজোট হয়ে সেই ভয়ানক পরিস্থিতিতে সংঘবদ্ধ জীবন যাপন করতে পারে। কলকাতার গল্ফ গ্রিন – হাওড়া রুটের মিনিবাসে ধর্মতলা অবধি ভাড়া ১৩ টাকা। সেখানে ২৩৪/১ বাসে নিচ্ছে ১৫ টাকা। এই রুটে তাদের সর্বনিম্ন ভাড়া করেছে ১০ টাকা। পাশাপাশি ২৪০ নম্বর রুটের বাসও গল্ফ গ্রীন থেকে ছাড়ে। তাদের ন্যূনতম ভাড়া ৮ টাকা।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে মুক্তি দিতে পারে জনপ্রতিনিধিদের প্রভাবশালী হস্তক্ষেপ। উল্লেখ করা যেতে পারে গল্ফ গ্রীন অঞ্চলটি কলকাতা পৌরসভার ৯৫ নম্বর ওয়ার্ডে, কাউন্সিলর শ্রী তপন দাশগুপ্ত।