ওয়েব ডেস্ক; ১ মে : মুথুট ফিনান্স লিমিটেড ঘোষণা করেছে যে, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য প্রতি ইকুইটি শেয়ারে ২৬ টাকা অন্তর্বর্তী ডিভিডেন্ড প্রদানের অনুমোদন দিয়েছে।

এই ঘোষণা শেয়ারহোল্ডারদের জন্য ধারাবাহিকভাবে মূল্য তৈরি করার প্রতি কোম্পানির অঙ্গীকারকে তুলে ধরে। এই ডিভিডেন্ড পাবেন সেই সব শেয়ারহোল্ডার, যাদের নাম ২৫শে এপ্রিল, ২০২৫ তারিখে কোম্পানির রেজিস্টার অফ মেম্বার্স-এ থাকবে। SEBI-র নিয়ম অনুযায়ী, ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে এই ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। ২০১১ সালে আইপিও ও ইকুইটি শেয়ারের লিস্টিংয়ের পর থেকে প্রতি বছরই মুথুট ফিনান্স ডিভিডেন্ড দিয়ে এসেছে। এখনও পর্যন্ত কোম্পানিটি মোট ১৮১.৫০ টাকা লভ্যাংশ দিয়েছে, প্রতি শেয়ারের ফেস ভ্যালু ছিল ১০টাকা।

এই বিষয়ে জর্জ আলেকজান্ডার মুথুট, ম্যানেজিং ডিরেক্টর, মুথুট ফিনান্স বলেন, “এই অন্তর্বর্তী ডিভিডেন্ড আমাদের শক্তিশালী পারফরম্যান্স এবং সব স্টেকহোল্ডারের জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করার প্রতি আমাদের অটল অঙ্গীকারের প্রতিফলন। মুথুট ফিনান্স-এ আমরা সবসময় সচেতনভাবে আর্থিক পরিচালনা এবং ধারাবাহিক শেয়ারহোল্ডার রিটার্নকে গুরুত্ব দিয়ে এসেছি – পাশাপাশি বৃদ্ধি এবং অপারেশনাল এক্সেলেন্সের দিকেও নজর রেখেছি। এই ডিভিডেন্ড আমাদের দৃঢ় ব্যবসায়িক মডেল, নিয়ন্ত্রিত ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রমাণ। গোল্ড লোন সেক্টরে আমাদের নেতৃত্ব আরও মজবুত করার পাশাপাশি, ব্যবসার প্রতিটি ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের জন্য মূল্য তৈরি করাই আমাদের লক্ষ্য। বিশ্বাস, স্বচ্ছতা ও দায়িত্বশীল আর্থিক পরিষেবার দীর্ঘ ঐতিহ্য নিয়ে মুথুট ফিনান্স আজ দেশের সবচেয়ে বিশ্বস্ত গোল্ড লোন এনবিএফসি হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করছে।”