এক খন্ড পাহাড়

ওয়েব ডেস্ক 30 নভেম্বর :
7-9 ডিসেম্বরে সল্টলেক সিটি সেন্টার1 এ অনুষ্ঠিত হচ্ছে 3 য় Himalayan Orange Tourism Festival। 7 তারিখ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক সুজিত বসু। পাহাড়ের সাথে সমতলের মেলবন্ধন এই উৎসবের লক্ষ্য।জানালেন গীতালি লাহিড়ী, সংযোজক, Association for Conservation & Tourism।
তিনি বলেন, যান্ত্রিক কাঠামোর থেকে বেড়িয়ে তিন দিন ভিন্ন স্বাদে থাকতে পারবেন শহরবাসী। পূর্বনেপাল,তরাই,মিরিখ প্রভৃতি জায়গার মানুষেরা যেমন কমলালেবু ও হাতে তৈরী সামগ্রী নিয়ে হাজির থাকবেন; তেমনি থাকবেন অরুনাচল প্রদেশের মানুষও।
তাই, আর কোন দ্বিধা নেই। আমরাতো যাবোই, আপনিও কমলালেবুর আসল স্বাদ নিতে আসুন সপরিবারে।
