শনিবার ২রা জানুয়ারি সকালে, ৯৫ কেশব চন্দ্র সেন স্ট্রিটে রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন- সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী (বিধায়ক), সাধনা বোস, স্বপন সমাদ্দার, অরুন হাজরা, তমগ্ন ঘোষ, সৌম বক্সী, প্রবন্দ রায় এবং সুপর্ণা দত্ত। এদিন রক্তদান শিবিরে রক্তদান করেছেন ৭৬ জন মানুষ । এই রক্তদান শিবিরের আয়োজক ছিলেন, হীরণময় বাগ, সুরেশ সিং, শঙ্কর বণিক, মৃত্যুঞ্জয় রায় (ন্যাপা), সতীশ গুপ্তা, অজিত দত্ত প্রমুখ, সহযোগিতায় ছিলেন ই-বুকলিস্ট ।

রক্তদান মহৎ দান, তাই স্বাভাবিক ভাবেই রক্তদানের মতন পূন্য কাজে এগিয়ে আসা সকলের কর্তব্য। আজও এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন বহু মানুষ এবং আগামী দিনে এই ধারাকে অব্যাহত রেখে এই ভাবেই এগিয়ে আসবেন আরো অনেকে ।



