কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : ১ মার্চ ইডেন গার্ডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ২০২৬-এর ম্যাচ শেষ হওয়ার পর বিশেষ মেট্রো পরিষেবা থাকছে।

ব্লু লাইনের এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড-শহীদ ক্ষুদিরাম রুটের মধ্যে এই বিশেষ মেট্রো পরিষেবাগুলি চালানো হবে। উভয় পরিষেবাই এসপ্ল্যানেড থেকে রাত ১১:১৫ টায় ছাড়ব। ট্রেনগুলি পথে সমস্ত স্টেশনে থামবে।

এই বিশেষ পরিষেবাগুলির জন্য কেবল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।