শুভাবরি ওয়েব ডেস্ক, ৬ মার্চ, কলকাতা:
আজ মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে ছন্দ পতন ঘটল।বিকেল পাঁচটা নাগাদ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনকারীর মঞ্চের সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি জানাতে থাকেন। পার্শ্ব শিক্ষকদের দাবি, ২০১১ সালে মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের ধীরে ধীরে স্থায়িকরন করা হবে।
কিন্তু ২০২৬ সালেও তাদের সে দাবি মেটেনি। মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাতে তারা এসেছিলেন। আবেদনকারীদের অভিযোগ, মঞ্চের পাশে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা পার্শ্ব শিক্ষকদের বলপূর্বক ওই জায়গা থেকে সরিয়ে দেন। যদিও কর্তব্য পুলিশকর্মীরা সাথে সাথে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় পুলিশ পাচজনকে গ্রেফতার করেছে।