শুভাবরি ওয়েব ডেস্ক, ১১ মে, কলকাতা :
গতকাল (১০/৫/২৬) চাকদহ পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে মোড়লীর হরিয়ানখি পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে ০৪ (চার) জনকে আটক করে। সূত্র মতে জানা যায়, স্বাধীন বিশ্বাস (১৮), আকাশ রায় (১৮), রোহিত বিশ্বাস (১৮) এবং দীপ দাস (২৪) ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল। এছাড়াও ০৮/০৯ জন অন্য ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ব্যক্তিরা সবাই নদীয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ স্বাধীন বিশ্বাসের থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ০২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযুক্তদের গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।
