ওয়েব ডেস্ক; ৮ জুন : কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া জাপানে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য সোমবার এখানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-র প্রধান কার্যালয়ে ভারতীয় পুরুষ ও মহিলা উভয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন।

অধিনায়ক কেতন কুশওয়াহার নেতৃত্বে ভারতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ হকি দল শুক্রবার কাকামিঘারায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক জাপানকে ৪-১ গোলে পরাজিত করে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী পুরুষ দলটির হাতে ৬১.৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেন।

অন্যদিকে, অধিনায়ক সুইটি কুজুরের নেতৃত্বে ভারতীয় অনূর্ধ্ব-১৮ মহিলা হকি দল ব্রোঞ্জ পদকের ম্যাচে কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *