শুভাবরি ওয়েব ডেস্ক, ১৬ জুন, কলকাতা :
গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের ঠিক পর থেকেই সর্বত্রই যেন একটা পরিবর্তন এর ঝড় বয়ে যাচ্ছে। এই পরিবর্তনের ঝড়ে যেমন উল্টে পাল্টে গেছে রাজনৈতিক সমীকরণ, তেমনিভাবে উল্টে পাল্টে গেছে প্রশাসনিক কাজকর্ম।
গড়িয়াহাট বা ঢাকুরিয়া ব্রিজ যে গুলো অত্যন্ত খারাপ অবস্থায় ছিল ৭ মে তারিখ থেকে তার উপরে পিচ ঢেলে মসৃণ করার ব্যর্থ চেষ্টা করা হয়। ব্যর্থ চেষ্টা এই কারণে, আপাত দৃষ্টিতে মসৃণ একটি রাস্তা তৈরি করা হলেও যখন দু চাকার বাহনে আপনি যাবেন তখন কিন্তু রাস্তাটি মসৃণ না হয়ে একটু উঁচু-নিচু আপনার মনে হবে।
তাহলে এই পরিবর্তনের মানে কি শুধু কি জনগণ এবং নতুন সরকারের চোখে ধুলো দেওয়া? নাকি অদক্ষ মানুষের হাতে এই কাজটি করা হচ্ছে? সংশ্লিষ্ট মন্ত্রী এবং কর্তৃপক্ষ আশা করা যায় এ বিষয় নিয়ে নজর দেবেন। এই অদক্ষ কাজ কারা করছেন, তারা আদৌ আগামী দিনে এই ধরনের কাজের দায়িত্ব পাবেন কিনা সাধারণ মানুষের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন রয়েছে।
