কলকাতা, ১১ জুলাই : আগামীকাল রবিবার, অর্থাৎ ১২ জুলাই কমিশনার অব রেলওয়ে সেফটি (CRS) কর্তৃক অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) পরীক্ষার পরিদর্শনের কারণে, গ্রিন লাইন মেট্রো পরিষেবা স্বাভাবিক সময় সকাল ৯.০০ টার পরিবর্তে বিকেল ৪.৩০ টা থেকে শুরু হবে।
তবে ওই দিন উভয় প্রান্তিক (টার্মিনাল) স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না।
