ওয়েব ডেস্ক; ৯ আগস্ট: হিমালয়া বেবিকেয়ার তাদের সর্বশেষ ক্যাম্পেন ‘ম্যাচি ম্যাচি পিএইচ’ লঞ্চ করলো। এই ক্যাম্পেনের মূল লক্ষ্য হল শিশুদের কোমল ও সংবেদনশীল ত্বকের প্রাকৃতিক পিএইচ ভারসাম্য বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই ক্যাম্পেনে তুলে ধরা হয়েছে হিমালয়া বেবিকেয়ার পিএইচ ৫.৫ জেন্টল রেঞ্জ, যার মধ্যে রয়েছে হিমালয়া জেন্টল বেবি শ্যাম্পু, হিমালয়া জেন্টল বেবি ওয়াশ, জেন্টল বেবি লোশন এবং জেন্টল বেবি ক্রিম। এই পণ্যগুলি শিশুর ত্বকের পিএইচ-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ত্বকের সুরক্ষামূলক স্তর (স্কিন ব্যারিয়ার) রক্ষা করতে, আর্দ্রতা ধরে রাখতে এবং মাথা থেকে পা পর্যন্ত কোমল ও নিরাপদ যত্ন নিশ্চিত করতে সহায়তা করে।
এই ক্যাম্পেনের মূল আকর্ষণ একটি হৃদয়ছোঁয়া ডিজিটাল ফিল্ম, যেখানে অভিভাবকদের জীবনের একটি অত্যন্ত পরিচিত ও আবেগঘন মুহূর্ত তুলে ধরা হয়েছে। ফিল্মটিতে দেখা যায়, এক মা ভালোবাসার সঙ্গে তাঁর শিশুকে নিজের সঙ্গে মিলিয়ে (ম্যাচিং) পোশাক পরিয়ে দিচ্ছেন। সেই মুহূর্ত থেকেই তুলে ধরা হয় আরেকটি গুরুত্বপূর্ণ ‘ম্যাচ’—শিশুর ত্বকের পিএইচ। অভিভাবকেরা সাধারণত শিশুর প্রতিটি ছোটখাটো বিষয় নিখুঁতভাবে মিলিয়ে দেখার দিকে যত্নবান থাকেন। এই ক্যাম্পেইন তাঁদের মনে করিয়ে দেয় যে, শিশুর ত্বকের প্রাকৃতিক পিএইচ-এর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ, যাতে শিশুর ত্বক সুরক্ষিত, কোমল এবং সুস্থ থাকে। ‘ম্যাচি ম্যাচি পিএইচ’ এই সহজে মনে রাখার মতো ট্যাগলাইনের মাধ্যমে ফিল্মটি দেখায়, কীভাবে হিমালয়া বেবিকেয়ার পিএইচ ৫.৫ জেন্টল রেঞ্জ শিশুর ত্বকের প্রাকৃতিক পিএইচ-এর ভারসাম্য বজায় রাখতে, ত্বকের সুরক্ষামূলক স্তর (স্কিন ব্যারিয়ার) রক্ষা করতে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।
