ওয়েব ডেস্ক; ৯ সেপ্টেম্বর : প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক সংস্থা মনিকা প্লাস্টেক লিমিটেড-এর ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) শুক্রবার, ১১ই সেপ্টেম্বর পাবলিক সাবস্ক্রিপশনের জন্য খুলছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই আইপিওতে বিনিয়োগের আবেদন করা যেতে পারে।
এই পাবলিক অফারিং-এর জন্য প্রতিটি ইক্যুইটি শেয়ারের প্রাইস ব্যান্ড ৪০ থেকে ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই অফারে ৯২.৫ কোটি টাকা পর্যন্ত ফ্রেশ ইস্যু এবং ৭৬,৭৪,৪১৮টি পর্যন্ত ইক্যুইটি শেয়ারের অফার ফর সেল অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি ইক্যুইটি শেয়ারের অভিহিত মূল্য ২ টাকা।
কোম্পানিটি ফ্রেশ ইস্যু থেকে প্রাপ্ত নিট অর্থ প্ল্যান্ট ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য মূলধনী ব্যয়, নির্দিষ্ট কিছু ঋণের আংশিক বা সম্পূর্ণ পরিশোধ এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করবে।
প্যানটোম্যাথ ক্যাপিটাল অ্যাডভাইজার্স এই ইস্যুটির বুক রানিং লিড ম্যানেজার।
