মানুষের জীবনে শর্ট ফিল্ম একটা অঙ্গ । সেই শর্ট ফিল্ম জগতে নতুন ছবি ‘মায়াঙ্কুর’ আত্মপ্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই।
এ.এন. প্রোডাকশন প্রযোজিত এবং স্বস্তিকা রায় পরিচালিত এই ছবিটি একটি সাইক্রিয়াটিক থ্রিলার যাতে ঠিক-ভুল , কোনটা মায়া কোনটা সত্যি, সমস্ত কিছুর রহস্য ভেদ হবে ।
অভিনয় করেছেন গুড্ডু, সঞ্চিতা রায়, প্রণয় গুপ্তা, হুসেন মুস্তাফি, অভিজিৎ ভট্টাচার্য, জয়ন্ত পর্বত, সোলাঙ্কি ঘোষ, সুমন দে এবং কঙ্কন কুমার রায় প্রমুখ। সহযোগী পরিচালক চয়ন মুখার্জী । আবহসঙ্গীতে দেবজিত মল্লিক, সিনেমাটোগ্রাফিতে – মৃত্যুঞ্জয় রায়, ইন্দ্রজিৎ মিত্র, স্বপন মাহাতো, সুমন্ত ঘোষ, জয়ন্ত পর্বত ও নীলাঞ্জনা চ্যাটার্জী । গল্প লিখেছেন – প্রিয়ানা চক্রবর্তী, নীলাঞ্জনা চ্যাটার্জী, স্বস্তিকা রায় ও গুড্ডু । স্ক্রিপ্ট করেছেন – স্বস্তিকা রায় ও নীলাঞ্জনা চ্যাটার্জী ।
সিনেমার শ্যুটিং হয়েছে, লে ক্যাফে সিনে, আর্মহাস্ট স্ট্রীট এবং সল্টলেকে।

