কিছুদিন আগেই তারা ঘোষণা করেছিল রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রতিটি আসনে অর্থাৎ ২৯৪ টি আসনেই তাদের প্রার্থী দেবেন। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার লোক জনশক্তি পার্টির তরফ থেকে সদস্যপদ গ্রহণের অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গ যুব প্রেসিডেন্ট জয় রায়, বিকাশ কুমার ঝাঁ, সাধারণ সম্পাদক বাসুদেব দাস, সুরাজ ঠাকুর এবং অমিত ওঝা তার সাথে বহু সদস্য উপস্থিত ছিলেন। রাজ্য সভাপতি জয় রায় বলেন , ‘আগামী বিধানসভায় লোক জনশক্তি পার্টি নিজের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে এবং নিজেদের শক্তি কে আরো মজবুত করবে’। তিনি আরো বলেন কেন্দ্রীয় সভাপতি চিরাগ পাস্ওয়ানের হাত মজবুত করতে দলের প্রত্যেকটি সদস্যকে এগিয়ে আসতে হবে। আগামী বিধানসভায় লোক জনশক্তি পার্টি নিজেদের অবস্থান হবে তা খুব শীঘ্রই স্পষ্ট হবে বলে দাবি করেন জয় রায়।