কলকাতা, ১২ নভেম্বর : আমরা সাধারণত যা চোখে দেখতে পাই, তার মাধ্যমেই স্বাস্থ্যের বিচার করি – টেনিসের একটি ভালো খেলা, সারাদিন কর্মব্যস্ত থাকা কিংবা আয়নায় নিজের আত্মবিশ্বাসী প্রতিচ্ছবি। কিন্তু ডাবর চ্যবনপ্রাশের নতুন প্রচারাভিযান আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরেছে, শরীরের অভ্যন্তরে আসলে কী ঘটছে?
ডাবর চ্যবনপ্রাশের জন্য নতুন প্রচারাভিযান “ট্রিপল অ্যাকশন অন। রাখে অন্দর সে স্ট্রং।” চালু করেছে। এই প্রচারাভিযানের মাধ্যমে ডাবরের দীর্ঘদিনের বিশ্বস্ত আয়ুর্বেদিক ফর্মুলেশনের পিছনে থাকা বিজ্ঞানকে সবার সামনে তুলে ধরা হয়েছে। একটি আকর্ষণীয় দৃশ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে এই প্রচারাভিযানে দেখানো হয়েছে কীভাবে তিনটি স্তরে – শরীর, অঙ্গ এবং কোষে – ট্রিপল অ্যাকশন সুরক্ষা কাজ করে। এর ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলির ভরসার প্রতিশ্রুতিকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা মানুষ এখন নিজের চোখে দেখতে, বুঝতে এবং তা নিয়ে আলোচনা করতে পারবেন।
ডাবর ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর শ্রীরাম পদ্মনাভন বলেন, “প্রায় প্রতিটি ভারতীয় পরিবারই ডাবর চ্যবনপ্রাশের নাম জানে। তবে এটি কীভাবে কাজ করে, তা অনেকেই জানেন না। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ আয়ুর্বেদিক উপাদানের এই শক্তিশালী মিশ্রণের উপর ভরসা করে এসেছেন। এই প্রচারাভিযানের মাধ্যমে আমরা সেই আস্থার পিছনে থাকা বিজ্ঞানকে তুলে ধরছি। ‘ট্রিপল অ্যাকশন অন’ শরীর, অঙ্গ এবং কোষের স্তরে সুরক্ষার বিষয়টিকে দৃশ্যমান ও সহজবোধ্য করে তুলেছে। আজকের ক্রেতারা শুধু এটুকু শুনতে চান না যে কোনও কিছু তাঁদের জন্য ভালো; তাঁরা জানতে চান কেন সেটি ভালো। এই প্রচারাভিযান তাঁদের সেই উত্তর দেবে এবং শুধু শীতকালে নয়, প্রতিদিনের জীবনের অংশ হিসেবে চ্যবনপ্রাশকে বেছে নেওয়ার একটি নতুন কারণও তুলে ধরবে।”
