রাজ্যে বিধানসভা নির্বাচনের ২ দফার ৩০ টি আসনের জন্য নোটিফিকেশন জারি হল আজ। আগামী ১২ ই মার্চ পর্যন্ত নমিনেশন জমা দেওয়া যাবে, স্কুটিনি এর শেষ তারিখ ১৫ ই মার্চ, নমিনেশন প্রত্যাহারের জন্য শেষ দিন ১৭ ই মার্চ। দ্বিতীয় দফার ৩০ টি আসনের জন্য ভোট গ্রহণ হবে আগামী পয়লা এপ্রিল। গত ২৪ ঘন্টায় গাজা,হিরোইন বিভিন্ন বাজেয়াপ্ত করা সম্পত্তির আর্থিক মূল্য প্রায় এক কোটি ৬৫ লক্ষ টাকা, সোনা উদ্ধার করা হয়েছে ১.২ কেজি যারা আর্থিক মূল্য প্রায় ৬৯ লক্ষ টাকা। এছাড়া প্রথম দফার ৩০ টি আসনের এক্সপেন্ডিচার পর্যবেক্ষক নিজেদের দায়িত্বে থাকা কাজ শুরু করে দিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়।