ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে কিছুটা নিয়ম শিথিল করলো কেন্দ্র। এতদিন পর্যন্ত ৬০ বছরের উপর যে কোন মানুষ এবং ৪৫ থেকে ৫৯ বছরের ব্যক্তি যাদের কোমর্বিডিটি রয়েছে তারা ভ্যাকসিন নেওয়ার যোগ্য ছিলেন।
১ এপ্রিল থেকে ৪৫ বছরের উপরে যে কোন ব্যক্তি, তাদের রোগ থাকুক বা না থাকুক সবাই ভ্যাকসিন নেওয়ার যোগ্য বলে সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। সে ক্ষেত্রে কোনো রকম ডাক্তারি সার্টিফিকেট দেখাতে হবে না।
জানা গেছে ১ এপ্রিল থেকে কো উইন এর মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে।
উল্লেখ্য গত জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে দেশে টিকাকরণ শুরু হয়। প্রথমদিকে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনা, ভোট কর্মী সহ সামনের সারিতে লড়াই করাযোদ্ধাদের এই ভ্যাকসিন দেওয়া হয়।
বর্তমানে দেশে করোনা পরিস্থিতির একটু একটু করে গ্রাফ উপরের দিকে উঠছে। গত ২৪ঘন্টায় দেশে নতুন করে করন আক্রান্তের সংখ্যা ৪৭২৬২, একদিনে সুস্থ হয়েছেন ২৩৯০৭।
যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তাতে কেন্দ্রীয় সরকার কোনভাবেই ঝুঁকি নিতে রাজি নন এ কথা বলছেন ওয়াকিবহাল মহল। সেই কারণেই ৪৫ বছরের বেশি দেশের সমস্ত নাগরিককে টিকাকরনের আওতায় আনতে চলেছে কেন্দ্র।