তৃতীয় দফা নির্বাচন সবেমাত্র শেষ হয়েছে আগামী ১০ এপ্রিল চতুর্থ দফা নির্বাচনে। তৃতীয় দফার নির্বাচনের পরদিনই রাজ্যের তিন জেলার নির্বাচনী আধিকারিক কে বদলি করল কমিশন।
দক্ষিণ দিনাজপুরের জেলা নির্বাচনী আধিকারিক নিখিল নির্মলের জায়গায় আসলেন সি মূর্গান , পূর্ব বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিক এনাউর রহমান এর জায়গায় এলেন শিল্পা গৌরীসারিয়া এবং পশ্চিম বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিক পূর্ণেন্দু কুমার মাজি কে বদলে কমিশন নিয়ে আসলো অনুরাগ শ্রীবাস্তব কে।

নির্বাচন কমিশন ওই নির্দেশিকায় বলেছে যে যারা বদলি হলেন তারা কোনোভাবেই নির্বাচনের কোন কাজে যুক্ত থাকতে পারবেন না। উপরন্তু যারা বদলি হয়ে আসলেন তাদেরকে আগামীকাল সকাল দশটার মধ্যে কাজে যোগ দিয়ে কমিশনের রিপোর্ট পাঠাতে হবে।