আপনার বয়স কি ১৮ বছর? তাহলে এবার থেকে আপনিও পেয়ে যাবেন করোনা টিকা।
এতদিন পর্যন্ত ৪৫ বছরের বেশি যাদের বয়স তারা টিকা নেওয়ার যোগ্য ছিলেন।
কিন্তু দেশের করোনা অবস্থান যেভাবে বেড়ে চলেছে তাতে কেন্দ্রীয় সরকার সেই বাঁধনকে কিছুটা হালকা করল। এখন থেকে ১৮ বছর সম্পন্ন হলেই তিনি পেয়ে যাবেন করণা টিকা। ১ মে থেকে এই টিকা দেওয়া শুরু হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
ভারতের বিভিন্ন রাজ্যে করোনা অবস্থা বর্তমানে সংকটজনক। যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে টিকার চাহিদা।
এখন থেকে খোলাবাজারে বিক্রি করতে পারবে প্রস্তুতকারক সংস্থাগুলি। তারা সরাসরি রাজ্যকে টিকা বিক্রি করতে পারবে। তবে ১৮ বছরের বেশি বয়সীরা যারা টিকা দিতে ইচ্ছুক তাদের খোলা বাজার থেকেই টিকা কিনতে হবে।
উল্লেখ্য দেশে এখনো পর্যন্ত ১২কোটির বেশি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা গেছে।
উল্লেখ্য, গত ২৪ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন, একদিনে সুস্থ ১লক্ষ ৫৪ হাজার ৭৬১। একদিনে দেশে মৃত ১৭৬১।
এহেন পরিস্থিতিতে জন্যই কেন্দ্রীয় সরকার দেশের সব মানুষকেই টিকাকরণ এর আওতায় আনতে চাইছে মত বিশেষজ্ঞদের।
Covid19 Update
Current Issue
India
Kolkata
Lifestyle
National
News
People
Services
State
Westbengal
পশ্চিমবঙ্গ
১৮ হলেই টিকা
