গত ২২ শে এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান মোটের ওপর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মোট ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল ৭ টা থেকে সন্ধ্যে সাড়ে ছয়টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮২%।
জেলা ভিত্তিক ফল: যে চার জেলায় ঐদিন নির্বাচন হয় তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে ৮৫.৪২%।
উত্তর দিনাজপুর: ৭৯.৭৬%
চোপড়া ৮১.৮০%, ইসলামপুর ৭৬.৬৯%, গোয়ালপোখর ৭১.৬০%, চাকুলিয়া ৭৩.৯৪%, করণদীঘি ৮০.৬৭%, হেমতাবাদ (এস সি) ৮৩.৫০%, কালিয়াগঞ্জ (এস সি) ৮৩.৯৪%, রায়গঞ্জ ৭৯.৬৭%, ইটাহার ৮৩.৯৪%।
নদীয়া: ৮৪.৮১%
করিমপুর ৮৭.০৬%, তেহট্ট ৮৫.৫২%, পলাশীপাড়া ৮২.৩৯%, কালিগঞ্জ ৮৩.৩৯%, নাকাশিপাড়া ৮৩.৮০%, চাপড়া ৮৫.২৮%, কৃষ্ণনগর উত্তর ৮৩.৭৭%, নবদ্বীপ ৮৫.৭৭%, কৃষ্ণনগর দক্ষিণ ৮৬.৩৬%।
উত্তর ২৪ পরগনা: ৭৯.৯৫%
বাগদা ৭৮.৩৩%, বনগাঁ উত্তর ৮১.৮২%, বনগাঁ দক্ষিণ ৮৩.০৫%,গাইঘাটা ৮৩.৯৪%, স্বরূপনগর ৮৬.০১%, বাদুড়িয়া ৮৭.১২%, হাবরা ৮৩.৯৬%, অশোকনগর ৮৪.৩৭%, আমডাঙ্গা ৮৭.২০%, বিজপুর ৭১.৭৮%, নৈহাটি ৮০.১৮%, ভাটপাড়া ৬৯.৪১%, জগদ্দল ৭৬.৯৪%, নোয়াপাড়া ৭৩.০৭%, ব্যারাকপুর ৬৮.৪৯%, খড়দহ ৭৯.১৩%, দমদম উত্তর ৭৭.৭৭%।
পূর্ব বর্ধমান: ৮৫.৪২%
ভাতার ৮৬.৬৩%, পূর্বস্থলী দক্ষিণ ৮৬.৩৮%, পূর্বস্থলী উত্তর ৮৩.৬৪%, কাটোয়া ৮৩.৬১%, কেতুগ্রাম ৮৩.২৫%, মঙ্গলকোট ৮৬.১০%, আউসগ্রাম ৮৭.৫৫%, গলসি ৮৬.৪২%।
