তৃতীয়বারের জন্য দু’শোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তিনি ঘোষণা করেছিলেন তার প্রথম পদক্ষেপ হলো করোনার বিরুদ্ধে লড়াই করা। করোনার বিরুদ্ধে লড়তে তিনি বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তারপর এই রাজ্যের বেশকিছু পুলিশ পদে বদল ঘটাল রাজ্য সরকার। বদল করা হল রাজ্যের বেশকিছু আইপিএস অফিসারদের।
কাদের কোথায় নিয়োগ করা হলো:
• বিজয় সহায় কে ফের আনা হলো ডাইরেক্টর অফ সিকিউরিটি।
• সঞ্জয় সিং নিয়োগ হলেন এডিজি, আইজিপি ওয়েস্ট জোনে।
• জ্ঞানবন্ত সিং কে অ্যাডিশনাল ডাইরেক্টর অফ সিকিউরিটি, ওয়েস্টবেঙ্গল আর্মড পুলিশ।
• মনোজ কুমার বার্মা, সিপি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
• মিতেশ জৈন, কম্পালসারি ওয়েটিং।
• গৌরব শর্মা, সিপি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
• অজয় কুমার ঠাকুর, সিপি আসানসোল দুর্গাপুর।
• অর্ণব ঘোষ, সিপি চন্দননগর।
• আইপিএস মুকেশ, কম্পালসারি ওয়েটিং।
• শ্যাম সিং, এসপি বাঁকুড়া।
• সুনীল কুমার যাদব, কম্পালসারি ওয়েটিং।
• ভাস্কর মুখার্জি, এসপি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক।
• এস সেলভামুরুগান, এসপি পুরুলিয়া।
• কে কানান, এসপি কোচবিহার।
• ভোলানাথ পান্ডে, এসপি আলিপুরদুয়ার।
• দেবর্ষি দত্ত, এসপি জলপাইগুড়ি।
• অরিজিৎ সিনহা, ডিসি ট্রাফিক কলকাতা।
• বৈভব তিওয়ারি, এসপি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক।
• সৌম্য রায়, এসপি হাওড়া গ্রামীণ।
• ইন্দিরা মুখার্জি, এসপি পূর্ব মেদিনীপুর।
• ওয়াই রঘুভামশি, এসপি জলপাইগুড়ি পুলিশ ডিস্ট্রিক।
• ঈশানী পাল, এসপি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক।
• সায়ক দাস, এসপি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক।
• কামনাশিশ সেন, এসপি পূর্ব বর্ধমান।
• ধৃতিমান সরকার, এসপি ঝারগ্রাম।
• রাহুল দে, এসপি দক্ষিণ দিনাজপুর।
• অভিজিৎ ব্যানার্জি, এসপি ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক।