ভোট পর্ব মিটে রাজ্যের মসনদে তৃতীয়বারের জন্য বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বেশকিছু প্রশাসনিক পদে বদল ঘটনা হলো।
আলোচনার মূল কেন্দ্রে ছিল নন্দীগ্রাম। নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের পূর্ববর্তী জেলাশাসক বিভু গোয়েল কে বদলি করে নতুন জেলাশাসক স্মিতা পান্ডেকে নিয়োগ করেছিল। রাজ্য সরকার তাদের হাতে ক্ষমতা পাওয়ার পর পূর্ব মেদিনীপুরের বর্তমান জেলাশাসক স্মিতা পান্ডে কে সরিয়ে এটা হল পূর্ণেন্দু কুমার মাজিকে।
উল্লেখ্য নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হন। এবং তারপরেই সেখানকার জেলাশাসক কে বদলি করে নির্বাচন কমিশন।
এছাড়াও, জাভেদ শামীমকে আবার এডিজি আইন শৃঙ্খলা পদে ফিরিয়ে আনা হয়েছে। তার জায়গায় থাকা জগমোহন কে এডিজি সিভিল ডিফেন্স করা হয়েছে।
