শপথ গ্রহণের প্রথম দিন করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন।
যার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হল দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত ব্যাঙ্কের কাজের সময় সীমা কমিয়ে আনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন আগামী কাল থেকে সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানাল অল ইন্ডিয়া ব্যাংক অফিসারস্ কনফেডারেশন এর পশ্চিমবঙ্গ শাখা ।
বর্তমানে দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। কোভিড পরিস্থিতি যেভাবে বাড়ছে তাতে মাসের বাকি দুটি শনিবারও ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে , এই সিদ্ধান্তকে স্বাগত জানান সংগঠনের পক্ষ থেকে সম্পাদক সঞ্জয় দাস। তার সাথে ব্যাংক কর্মচারীদের ভ্যাক্সিনেশনের আওতায় আনার দাবি তোলেন তারা।
আসুন শুনে নি সঞ্জয় দাস কি বললেন :
