ক্ষমতায় এসেই করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতন ভাবে তৎপর তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেওয়ার পর নবান্নে গিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিক সম্মেলনে পরিস্থিতিকে সামলাতে বেশকিছু পদক্ষেপের কথা বলেন তিনি।
পরিস্থিতিকে সামলাতে তিনি বলেন
• সবরকম জমায়েত বন্ধ
• সরকারি অফিসে ৫০% হাজিরা
• ৫০ জন নিয়ে সামাজিক অনুষ্ঠান করতে হবে
• রাজ্য পরিবহন ও মেট্রো পরিষেবা ৫০% কম আগামীকাল থেকে
• বাংলার লোকাল ট্রেন কাল থেকে বন্ধ
• দুপুর ১২- ৩টে পর্যন্ত জুয়েলারি শপ খোলা থাকব
• ১০-২ পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক
• বিমানে মাওয়া আসা করতে গেলে নেগেটিভ সার্টিফিকেট লাগবে
• এখন থেকে বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যে ৭ টা।
• বেসরকারি অফিসে ওয়াক ফ্রম হোম এ জোর।
শপথ গ্রহণের পর তিনি জানিয়েছিলেন এখন করোনা পরিস্থিতি সামাল দেওয়া সবচেয়ে বেশি জরুরি। সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।
