২১৩ টি আসনের তৃণমূল কংগ্রেস এবারে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে। গত ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার মন্ত্রিসভার শপথগ্রহণ। সোমবার বেলা এগারোটায় রাজভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাজভবন সূত্রে খবর মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে হবে অনাড়ম্বর ভাবে। এখন এটাই দেখার যে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় এই বছর কারা কারা থাকতে চলেছেন।
