অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ এবং বত’মান বিধায়ক ইদ্রিশ আলি রাজ্যবাসীকে জাতি ধর্ম দলমত নির্বিশেষে আজ পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ।তিনি বলেন আজকের এই দিনে সকলে কামনা করি পৃথিবীতে করোনা যেন বিনষ্ট হয় ।সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি পশ্চিমবঙ্গতে আরও সম্প্রীতি দূঢ হোক ।বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, জাতীয় সংহতির প্রতীক মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঈদের নামাজ পড়ার আহ্বানকে মেনে চলায়,সকল মুসলিম সম্প্রদায়কে জানাই অভিনন্দন এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন।শুধু মুসলিম সম্প্রদায় নয়, কোভিড সংক্রান্ত বিষয়ে সমস্ত ধর্মের মানুষই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক অনুরোধ শুনে আসছেন, যা অন্য কোন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ডাকে মানুষ সাড়া দেন না ।ফোরামের সাধারণ সম্পাদক এম এ আলী,মুখমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন।
