এতদিন পর্যন্ত করোনা টিকা করনের ক্ষেত্রে কোভ্যাকসিন এর প্রথম ডোজ দেওয়ার ৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ এবং কভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হতো ৬ থেকে ৮ সপ্তাহ পরে। এখন থেকে কভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে ১২ থেকে ১৬ সপ্তাহ পরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে প্রত্যেকটি রাজ্যের মুখ্য সচিবকে এ বিষয়ে চিঠি দেওয়া হল । চিঠিতে বলা হয়েছে, দ্যা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অফ ইমিউনাইজেশন এবং ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড১৯ এই দুটি সংস্থার সাথে গত ১২ মে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে। চিঠিতে প্রত্যেকটি রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করা হয় যে তারা এই বিষয়ে সাধারণ মানুষকে যাতে সম্পূর্ণভাবে অবগত করেন। এবং আরও বলা হয় যে কোউইন অ্যাপ্লিকেশনে এই বিষয়ে প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে। উল্লেখ্য দ্বিতীয় ডোজের সংশোধিত এই ব্যবধান শুধুমাত্র কভিশিল্ড টিকার ক্ষেত্রে প্রযোজ্য। কোভ্যাকসিনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।