করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার সারাদেশ সহ রাজ্য। করোনা রোগীদের অন্যতম প্রয়োজনীয় জিনিস হলো অক্সিজেন। শুধুমাত্র করোনা রোগী নয় অন্যান্য রোগেও যে সমস্ত রোগীরা ভুগছেন তাদের অনেক সময় দরকার হয়ে থাকে অক্সিজেনের। অক্সিজেন নিয়ে ইদানিং রাজ্যে কালোবাজারি নিয়ে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের পকেট থেকে খসছে বিপুল পরিমাণে টাকা। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন-ক্লাব নিজেদের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে এই সমস্ত মুমূর্ষ রোগীদের দিকে।
টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ১১৪ নম্বর ওয়ার্ডে এমনই এক ক্লাব প্রগতি সংঘ আজ ১০ শয্যাবিশিষ্ট বিনামূল্যে অক্সিজেন সহায়তা কেন্দ্র চালু করল। টালিগঞ্জের বুকে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলে দাবি করেছেন ক্লাব সদস্যরা। আপাতত দশটি বেড এখানে রয়েছে পরবর্তীকালে বেড সংখ্যা কিভাবে বাড়ানো যায় চিন্তাভাবনা রয়েছে ক্লাবের।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে একটি নির্দিষ্ট ফোন নাম্বারে ফোন করলে অক্সিজেনসহ বেড খালি আছে কিনা তা জানা যাবে। এখানে ফোনে সব সময়ের জন্য ডাক্তারি সহায়তা পাওয়া যাবে। কোন মুমূর্ষু রোগী যার অক্সিজেন এর খুব প্রয়োজন যতক্ষণ না তিনি স্বাভাবিক হচ্ছেন বা হাসপাতালে যাওয়ার মতন পরিস্থিতিতে আসছেন ততক্ষণ পর্যন্ত এখানে তাকে অক্সিজেন দেওয়া হবে। এই সহায়তা কেন্দ্র খোলা থাকবে ২৪ঘন্টা। রোগীর বাড়ির লোক ফোন করে এখানে নিয়ে আসলেই পেয়ে যাবেন অক্সিজেন।
আজকের শুভ উদ্বোধন হবে উপস্থিত ছিলেন ডাক্তার অসিম মাইতি, ডাক্তার পিনাকী বালা, ডাক্তার মৌমিতা নস্কর। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম সাহা, পিন্টু বিশ্বাস, প্রীতম সাহা, স্বপন বণিক, পীযূষ সাহা এবং অন্যান্য ক্লাব সদস্যরা। এলাকার এক বাসিন্দার কথায় এই ধরনের উদ্যোগ আমাদের আশেপাশের বিভিন্ন রোগীকে খুব সহায়তা করবে।
২৪ ঘন্টা অক্সিজেন সহায়তা কেন্দ্রের যোগাযোগের নাম্বার :
৯৮৭৪২৪৭৩০০ (9874247300)।






