করোনা রোগের চিকিৎসায় চাহিদামত অক্সিজেনের যোগান বাড়ানোর জন্য রাজ্যের হাসপাতালগুলিতে দ্রুত অক্সিজেন প্লান্ট বসানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে রাজ্যের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার রাজ্যের হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য যে প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল সেই ব্যবস্থা বেশি দুর এগোয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে জানিয়েছেন। চিঠিতে আরও বলা হয়েছে,। রাজ্যের জন্য অক্সিজেন বরাদ্দের পরিমাণ প্রতিদিন কমে যাচ্ছে ।

কেন্দ্রের কাছে ৭০ টি অক্সিজেন প্লান্ট তৈরির দাবি জানান হলেও প্রথম দফায় এখনো পর্যন্ত মাত্র চারটি প্লান্ট পাওয়া গিয়েছে । বর্তমান পরিস্থিতিতে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে প্লান্ট তৈরির জন্য এজেন্সির মাধ্যমে নির্মাণকারী সংস্থা নির্বাচন করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আরো একবার যৌথ সহযোগিতার আবেদন করেছেন।