দিনক্ষণ ঘোষণা করা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার। শিক্ষাদপ্তর, মধ্যশিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরের তাদের সাথে বৈঠকের পর আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেন।
তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুলাই মাসের শেষ সপ্তাহে, এবং মাধ্যমিক পরীক্ষা হবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা পরবর্তী বিভিন্ন উচ্চশিক্ষার জন্য ফর্ম ফিলাপ এবং অন্যান্য ভাবে প্রস্তুতি নেয় তাই এই পরীক্ষার আগে নেওয়া হচ্ছে। তিনি জানান পরিবর্তন আনা হচ্ছে পরীক্ষার পদ্ধতিতেও। তিন ঘন্টার পরীক্ষা এবার নেওয়া হবে দেড় ঘণ্টায় ।
তিনি আরো জানান এবার শুধুমাত্র আবশ্যিক বিষয় গুলির পরীক্ষা নেওয়া হবে। ঐচ্ছিক বিষয় গুলির মূল্যায়ন পূর্ববর্তী স্কুলের পরীক্ষার হিসাবে বিদ্যালয় করে দেবে। উল্লেখ্য এর আগে অতিমারির প্রকোপ বৃদ্ধি পাওয়ার জন্য মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকারের তরফ থেকে।
