শুভাবরি ওয়েব ডেস্ক, ২৭ মে, কলকাতা:
আগামী ২৯ তারিখ ব্যাংক খোলা রাখার নির্দেশিকার প্রতিবাদ জানিয়ে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটিকে চিঠি দিলো ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। এ কথা জানান, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স এশোসিয়েসন,পশ্চিমবঙ্গ, এর সচিব সঞ্জয় দাস।
তিনি আরো বলেন, মুখ্য সচিবকেও চিঠি দেওয়া হয়েছে। কারণ রাজ্যে করোনা সংক্রমণ কমেনি, তার ওপর ইয়াস পীড়িত বাংলার বিভিন্ন জায়গায় যাতায়াতের সাধন নেই। এমতাবস্থায় ব্যাংকাররা পৌঁছবেন কি করে! গতকাল থেকে কোনো পরিষ্কার নির্দেশিকা কোনো কর্তৃপক্ষর কাছ থেকে না পেয়ে ব্যাংক কর্মচারীরা বিভ্রান্তিতে ছিল। তাই আজ মৌখিক নির্দিশিকা জারি হওয়ার পর ব্যাংক কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করছেন।
