দ্রুত ঠিকঠাক করে তুলতে হবে দীঘা কে। ঘূর্ণিঝড় ঝড়ের দাপটে বিধ্বস্ত হয়েছে দীঘা মন্দারমনি। কিভাবে এখানে দ্রুত কাজ করা যায় এবং সকল সমস্ত কাজ কিভাবে সম্পন্ন হবে, কে দায়িত্বে থাকবেন এই সমস্ত কাজের আজ সাংবাদিক সম্মেলনে ব্লু প্রিন্ট তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন দীঘার জন্য আলাদা কিছু করতে হবে। তার সাথে তিনি নির্দেশ দেন এই সমস্ত কাজে স্থানীয় মানুষ কে নিয়োগ করতে ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন জলের তোড়ে সেখানে থাকা বোল্ডার গুলো সরে গেছে, বসার জায়গা ও ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো অতি দ্রুত মেরামত করতে হবে, সমুদ্রপাড়ে অনেক দোকান ছিল সব ভেসে গিয়েছে।
এই সমস্ত কাজ গুলি ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখবেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। মন্দারমনি, দীঘা সহ উপকূলবর্তী এলাকার সমুদ্র বরাবর যে ভাঙ্গন হয়েছে সেখানে বাড়তি যত্ন নিতে হবে একথা বলেন মুখ্যমন্ত্রী।
যশ বিধ্বস্ত অঞ্চলে আগেই পরিদর্শন সেরে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত এলাকা আবার নতুন করে সাজিয়ে তোলার জন্য পরপর অনেকগুলো বৈঠক করেছেন তিনি। আজও বিভিন্ন দপ্তরের সচিব এবং অন্যান্য কর্তাদের তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।