একুশের নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এবং তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করল তৃণমূল কংগ্রেস। তাতে ফ্রন্টলাইনে যাকে লড়াই করতে দেখা গিয়েছিল তিনি হলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে বসেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন এবং সেই পদে আসেন অভিনেত্রী সায়নী ঘোষ।
আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হলো এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।