শনিবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকে রদবদল হল বিভিন্ন পদে। নতুন পুরনো সব মিলিয়েই রদবদল করা হলো।

অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনকে দেখলে একদম প্রথম সারিতে রাজ্যের সমস্ত জায়গায় প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কাকলি ঘোষ দস্তিদার পেলেন সর্ব ভারতীয় মহিলা সভাপতি র দায়িত্ব। কুনাল ঘোষ রাজ্য সাধারণ সম্পাদক।
রাজনীতিতে সদ্য পা দেওয়া টলি অভিনেত্রী সায়নী ঘোষ হলেন যুব সভাপতি।
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ্য সম্পাদক। দোলা সেন শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি।
চিত্রপরিচালক রাজ চক্রবর্তী সংস্কৃতি শাখার সভাপতি। পূর্ণেন্দু বসু ক্ষেতমজুর শাখার সভাপতি। মালা রায় বঙ্গজননীর সভানেত্রী পদ পেলেন।

এক ব্যক্তি একপদ নীতি নিয়ে শনিবার এই বৈঠকে তৃণমূল নেত্রী বলেন এই জিনিস তার জন্য জারি থাকুক। এছাড়া মন্ত্রীদের গাড়িতে লাল বাতি ঢাকা নিয়েও তিনি অসন্তোষ বোধ করেন।