মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে জুলাইয়ের শেষ হবে উচ্চ মাধ্যমিক এবং আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। এই করোনা আবহের দরুন এই পরীক্ষাগুলো আগামী দিনে কিভাবে নেওয়া হবে তা নিয়ে একটি কমিটি গঠন করে রাজ্য সরকার। কমিটি নিজেদের মতন আলোচনা করে রাজ্য সরকারকে সেই সুপারিশ পত্র জমা দেয়। সূত্র মারফত জানা যায় সেই সুপারিশপত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কোনভাবেই নেওয়া সম্ভব নয় একথা জানানো হয় রাজ্য সরকারকে এবং তার মূল্যায়ন কিভাবে করা হবে সেই বিষয়টিও ওই সুপারিশ পত্র দেওয়া হয় । রাজ্য সরকার এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য সাধারণ মানুষ ছাত্রছাত্রী এবং অভিবাবকদের মতামত জানতে চেয়েছে।
আগামীকাল অর্থাৎ ৭ জুন দুপুর দুটোর মধ্যে এই মতামত জানাতে হবে নিম্নলিখিত ওয়েবসাইটে
1) pbssm.spo@gmail.com
2) commissionerschooleducation@gmail.com
3) wbssed@gmail.com
স্কুল শিক্ষা দপ্তর থেকে এই নোটিশ জারি করা হয়েছে।
নোটিশ অনুযায়ী তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কে নিয়ে মতামত দেওয়ার কথা বলা হয়েছে
১: রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা করা যাবে কিনা
২: যদি করা হয় তা কিভাবে সম্ভব
৩: আর পরীক্ষা যদি কোনভাবেই নেওয়া সম্ভব না হয় তাহলে কিভাবে ওই দুটি পরীক্ষার মূল্যায়ন করা সম্ভব।
রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গঠিত কমিটির সুপারিশ পেয়ে এবার জনসাধারণের কাছে ওই দুটি পরীক্ষা করা নিয়ে সুপারিশ বা মতামত চাইলো।
এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইট করেন
সমস্ত মতামত বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আগামী দিনে চলতি বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সবাই অপেক্ষায় রয়েছে।
