জনমত কেই প্রাধান্য মুখ্যমন্ত্রীর। চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলো। একথা নবান্ন আজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে করা যাবে এবং তার মূল্যায়ন কিভাবে হবে এই নিয়ে সরকারের পক্ষ থেকে একটি এক্সপার্ট বা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বলেন করোনা পরিস্থিতিতে কোনভাবেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা করা যাবে না। সেই রিপোর্টে কিভাবে মূল্যায়ন হবে তা নিয়েও বলা হয়েছে।
স্কুল শিক্ষা দপ্তর থেকে গতকাল ৬ জুন একটি নোটিশ জারি করা হয় তাতে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক দের মতামত চাওয়া হয় এই পরীক্ষা দুটি হবে কিনা এবং কীভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে। আজ ৭ জুন দুপুর দুটো পর্যন্ত তিনটি মেইল আইডিতে এ নিয়ে সবাই মতামত দেন।
সাংবাদিক সম্মেলনে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান প্রায় ৩৪ হাজার ইমেইল জমা পড়েছে যার মধ্যে ৭৯% পরীক্ষা না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী আরো বলেন আগামী সাত দিনের মধ্যে কিভাবে মূল্যায়ন করা হবে তা বিশেষজ্ঞ কমিটি জানাবেন।