তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সাধারণ সম্পাদক পদ গ্রহণ করে আজ প্রথম তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দলের সেকেন্ড ম্যান হলেন দলের কর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিরোধী দলনেতাকে বলেন গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে বলেন। এছাড়াও তিনি বলেন, একতরফা কোন কুৎসা প্রচার না করে বিরোধীদলীয় নেতা তার নিজের কাজ করুন।
২০২৪ লোকসভা নির্বাচনের জন্য দল পুরোপুরি ঝাঁপিয়ে পড়তে চলেছে তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কথায় স্পষ্ট।
তিনি আরো বলেন, আগামী ২০ বছরে আমি কোনো প্রশাসনিক পদে থাকবো না। ভোটে জেতার পর প্রায় ১ লক্ষ মেইল এসেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তারা সমর্থন ও অভিনন্দন জানিয়েছে।
পরিবারতন্ত্র নিয়ে এর আগে বারবার বিরোধীদের পক্ষ থেকে আওয়াজ তোলা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এক পরিবার এক প্রতিনিধি পক্ষে যদি সংসদে বিল আনা হয় তাহলে তিনি প্রথমেই নিজের পদ ছাড়বেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ বিসিসিআই এর উপরের পদে রয়েছেন সেই বিষয়েকেও তিনি কটাক্ষ করেন।
বিজেপির অনেক জেতা বিধায়ক যোগাযোগ করছেন সেই বিষয়টিও সাংবাদিকদের জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অর্থাৎ সবমিলিয়ে জাতীয় রাজনীতিতে বেশ ভালোভাবেই তৃণমূল কংগ্রেস পাড়াতে চলেছে তা আজকের সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় স্পষ্ট।
