শুভাবরি ওয়েব ডেস্ক, ১২ জুন, কলকাতা: কোভিড পরিস্থিতিতেই আন্দোলনের পথে হাঁটল কেপিসি মেডিকেল কলেজ ও হসপিটাল, যাদবপুর এ পাঠরত জুনিয়র ডাক্তাররা। কয়েকদিন আগে “সমান কাজে সমান অনুদান/ বেতনে’ এর দাবিতে তাদের আন্দোলন চলেছিল। কিন্তু তাৎক্ষণিক উপায়ে সেই আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছিল।
গতকাল রাত থেকে ছাত্র-ছাত্রীদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের এই দলটি তারা গেটের মুখে অবস্থান শুরু করে এবং প্রশাসকদের বাইরে বের হতে বাধা দিতে থাকে। বর্তমানে তাদের সাথে মিটিং কথা চলছে। উল্লেখ করা যেতে পারে, সরকার অনুমোদিত সরকারী হাসপাতালগুলোতে জুনিয়ার ডাক্তারা ২৫০০০ টাকা মাসিক ভাতা পেয়ে থাকেন। কিন্তু এই কেপিসি হসপিটাল এর জুনিয়র ডাক্তার তারা মাত্র ৭৫০০ টাকা মাসিক ভাতা পান।
এখান থেকেই সূত্রপাত। এখন দেখা যাক যে রাজ্যের তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা মা মাটি মানুষের সরকার এই বিষয় কতটা উদ্যোগী হয়ে এই পরিস্থিতিতে ডাক্তারদের এই আন্দোলনকে সামলে নিতে পারেন।
