রাজ্যের বিধি নিষেধ এখনো কিছুদিন জারি থাকবে। এরপর বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে কিছু জানা যায়নি। আপাতত বন্ধ রয়েছে মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা। তার মধ্যেই পূর্ব রেল বেশকিছু দূরপাল্লার/এক্সপ্রেস স্পেশাল ট্রেন চালানো নিয়ে বিবৃতি প্রকাশ করেছে।
এ মাসের মাঝামাঝি সময় থেকে এই ট্রেন চলতে পারে।
দেখে নেওয়া যাক তার তালিকা:

হাওড়া-রাঁচী শতাব্দী স্পেশাল, রাচি-হাওড়া শতাব্দীর স্পেশাল, শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশাল, নিউ জলপাইগুড়ি-শিয়ালদা স্পেশাল, কলকাতা -বালুরঘাট স্পেশাল, বালুরঘাট -কলকাতা স্পেশাল, কলকাতা -হলদিবাড়ি স্পেশাল, হলদিবাড়ি -কলকাতা স্পেশাল, হাওড়া -কাটিহার স্পেশাল, কাটিহারা -হাওড়া স্পেশাল।

এছাড়াও রয়েছে :

শিয়ালদা ও হাওড়া -নয়াদিল্লি এসি স্পেশাল, হাওড়া ও শিয়ালদা -বিকানির স্পেশাল, হাওড়া -দেরাদুন স্পেশাল, হাওড়া -যোগনগরি ঋষিকেশ স্পেশাল, হাওড়া -লালকুয়া স্পেশাল, হাওড়া -ভোপাল স্পেশাল, হাওড়া -গুয়াহাটি স্পেশাল, হাওড়া -আগরতলা স্পেশাল, শিয়ালদা -আলিপুরদুয়ার এবং নিউ আলিপুরদুয়ার স্পেশাল, হাওড়া -রক্সৌল স্পেশাল , শিয়ালদা -বালিয়া স্পেশাল, শিয়ালদা -জয়নগর স্পেশাল ।

সূত্রের খবর এই স্পেশাল ট্রেনগুলি চালু হলে তাতে যাত্রীসংখ্যা কেমন হবে তা নিয়ে এখনও পর্যন্ত সংশয় দেখা দিচ্ছে।
দেশের করোনা সংক্রমণ ধীরে ধীরে নিচের দিকে নামছে। রাজ্যের সংক্রমণও আগের থেকে বেশ অনেকটাই কম। পূর্ব রেল স্পেশাল ট্রেন গুলি চালালেও লোকাল কিংবা মেট্রো পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।